TV3 BANGLA
বাংলাদেশ

২৮ নভেম্বর ঢাকায় আসছেন ড. জাকির নায়েক

প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন বিশিষ্ট ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ড. জাকির নায়েক। আগামী ২৮ নভেম্বর তিনি ঢাকায় আসবেন।

জানা গেছে একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন জাকির নায়েক।

এ বিষয়ে স্পার্ক ইভেন্ট ম্যানেজমেন্টের কর্ণধার রাজ জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ নভেম্বর ঢাকায় আসবেন ড. জাকির নায়েক। তার নিজেরই একটি অনুষ্ঠানে উপস্থিত হবেন। প্রাথমিকভাবে ঢাকার আগারগাঁওয়ে অনুষ্ঠানটি করার চিন্তাভাবনা চলছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আগামী ২০ অক্টোবরের পরে বিস্তারিত জানানো হবে।

এম.কে
১৩ অক্টোবর ২০২৫

আরো পড়ুন

৬৪ জেলায় ছড়িয়ে পড়েছে হাম, টিকা সম্পন্ন না হলে বড়রাও ঝুঁকিতে

ছাত্রকে গুলি করা সেই শিক্ষক সাময়িক বরখাস্ত

হাসিনা কতদিন ভারতে থাকবেন- সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্তঃ জয়শঙ্কর