19.7 C
London
October 1, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

আফগানিস্তানে নারীদের পোশাক বানাতে পারবে না পুরুষ দর্জি

আফগানিস্তানের পারওয়ান প্রদেশের কয়েকজন দর্জি জানিয়েছেন, তাদের নারীদের কাপড় তৈরি না করতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। এমন নির্দেশনা দিয়েছেন তালেবান নিয়ন্ত্রিত সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।

আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পুরুষদের নারীদের কাপড় তৈরিতে নিষেধাজ্ঞা দেওয়ায় অনেকে কাজ হারিয়েছেন বলে জানিয়েছেন পারওয়ান প্রদেশের রাজধানী চারিকারের এক দর্জি। মুক্তার সেকান্দারি নামের ওই ব্যক্তি বলেছেন, “দোকান ভাড়া ১০ হাজার আফগানি। অন্যান্য খরচ আছে। আমরা নারীদের কাপড় তৈরি করে আমাদের সব খরচ মেটাতাম।”

পারওয়ান টেইলার্স ইউনিয়ন জানিয়েছে, কাজ হারিয়ে অনেক দর্জি দেশ ছেড়ে চলে গেছেন। বিশেষ করে তারা ইরানে পাড়ি জমিয়েছেন।

এক দোকানদার বলেছেন, “যেসব দর্জি নারীদের পোশাক তৈরি করত তারা সবাই কাজ হারিয়েছে এবং অনেকেই ইরানে চলে গেছে।”

তবে এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন পারওয়ানের গভর্নর হিকামাতুল্লাহ শামীম। তিনি বলেছেন নারীদের কাপড় তৈরিতে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কোনো বাধা দেয়নি। তবে সরাসরি নারীদের শরীর থেকে কাপড়ের মাপ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

তিনি বলেছেন, “ পুরুষ দর্জিদের কাপড় তৈরির অনুমতি রয়েছে এবং এক্ষেত্রে কোনো বাধা নেই। তবে যখন কোনো নারী স্বশরীরে আসেন, তখন কাপড়ের মাপ নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দিয়েছে নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়।”

সূত্রঃ তোলো নিউজ

এম.কে
০২ এপ্রিল ২০২৪

আরো পড়ুন

উত্তর কোরিয়া ও চীনে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে জাপান

চীনের সহায়তায় ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পেল পাকিস্তান, উদ্বিগ্ন ভারত

পারমাণবিক বোমা বানানো ইরানের জন্য কতটা সহজ