TV3 BANGLA
ইউরোপশীর্ষ খবর

অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীদের দেশে ফেরত পাঠালো স্পেন

গত মে মাসে মরক্কো থেকে স্পেনে আশ্রয় নেওয়া কয়েকশ অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীকে দেশে ফেরত পাঠিয়েছে স্পেন৷ সম্প্রতি মরক্কোর সঙ্গে স্পেনের এক চুক্তি সাক্ষরের পর তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়৷

 

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়, গত কয়েকদিনে ছোট ছোট দলে বিভক্ত করে ভ্যানগাড়িতে করে সাতশ অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীকে মরক্কোয় ফেরত পাঠানো হয়৷

 

এদিকে অপ্রাপ্তবয়স্কদের মরক্কোয় ফেরত পাঠানোর নিন্দা জানিয়েছে শিশুদের নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন৷ ফেরত পাঠানোয় শিশুদের অধিকার খর্ব করা হচ্ছে বলে মনে করে সংস্থাটি৷

 

গত মে মাসে প্রায় দশ হাজার অভিবাসনপ্রত্যাশী মরক্কো সংলগ্ন স্পেনের ছিটমহল সিউটায় প্রবেশ করে৷ তাদের মধ্যে প্রায় সাতশ জন অপ্রাপ্তবয়স্ক বলে জানা গেছে৷

 

সিউটায় প্রবেশের পর তাদেরকে আবার মরক্কোয় ফেরত পাঠানো হলেও সেসময় অপ্রাপ্তবয়স্ক অভিবাসনপ্রত্যাশীরা সিউটায় থেকে যায়৷

 

গত কয়েকমাস ধরে মরক্কো ও স্পেনের মধ্যে কূটনৈতিক বিতর্ক চলছিল৷ পশ্চিম সাহারার স্বাধীনতা আন্দোলনের নেতা ব্রাহিম গালির স্পেনে চিকিৎসা নেওয়ার বিষয়ে এ বিতর্ক তৈরি হয়৷

 

এমন বিতর্কের পর সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে নজরদারি কমিয়ে দেয় মরক্কো৷ এই ফাঁকে গত মে মাসে এই অভাবাসনপ্রত্যাশীরা সিউটাতে প্রবেশ করে বলে জানা গেছে৷

 

অপ্রাপ্তবয়স্কদের মরক্কোয় ফেরত পাঠানোর বিষয়ে স্পেনের কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি৷

 

১৭ আগস্ট ২০২১
সূত্র: ইনফো মাইগ্রেন্ট

আরো পড়ুন

বক্সিং ডে ইংল্যান্ডের বিভিন্ন স্টোর খোলা থাকবে, চলবে বিশেষ ডিসকাউন্ট অফার

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জন্মহার হ্রাসের কারণে স্কুলের চাহিদা কমছে

অবশেষে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়

অনলাইন ডেস্ক