6.4 C
London
February 5, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

আপনাদের ভূখণ্ড থেকে হামলা চালাতে দেবেন নাঃ প্রতিবেশীদের প্রতি ইরানের আহ্বান

প্রতিবেশী দেশগুলোকে তাদের ভূখণ্ড থেকে ইরানে হামলা চালাতে না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার আহমেদ আলি গৌদারজি। তিনি বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের কারণে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

আলি গৌদারজি বলেন, আমরা আশা করি আমাদের প্রতিবেশীরা তাদের ভূখণ্ড থেকে ইরানের বিরুদ্ধে পরিচালিত যে কোনো শত্রুতাপূর্ণ অভিযান বন্ধ করার জন্য পদক্ষেপ নেবে। আমাদের বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশীসুলভ সম্পর্কের কারণে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

তিনি আশা করেন, ‘আমাদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করা এড়াতে’ প্রতিবেশীরা যেন এই আহ্বানে সাড়া দেয়।

ইরানের মেহের নিউজ এজেন্সি জানিয়েছে, গত ১৩ জুন ভোরে ইহুদিবাদী সরকার ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে, সামরিক ও পারমাণবিক স্থাপনার পাশাপাশি আবাসিক এলাকায়ও আঘাত হানে। ইসরায়েলি হামলার ফলে কয়েক ডজন সামরিক কমান্ডার, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। হামলায় ইরানের ইসফাহানের নাতানজ পারমাণবিক স্থাপনার ক্ষতি হয়।

ইসরায়েলি আক্রমণের বিরুদ্ধে তেহরানও প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি সরকারের প্রেস অফিস এক বিবৃতিতে দাবি করেছে, ১৩ জুন থেকে ইরান ৪০০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং শত শত ড্রোন নিক্ষেপ করেছে।

আনাদোলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর অফিসের তথ্যমতে, ইরানি হামলার ফলে ৪০টিরও বেশি লক্ষ্যবস্তু নিশ্চিত ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তারা স্থানগুলোর বিবরণ উল্লেখ করেনি।

অপরদিকে, ইরানি গণমাধ্যমের খবর অনুযায়ী, ইসরায়েলি হামলায় ইরানে ৫৮৫ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছেন।

সূত্রঃ আনাদোলু এজেন্সি

এম.কে
১৯ জুন ২০২৫

আরো পড়ুন

আইসল্যান্ডে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি

হামাস যথারীতি ক্ষমতার আসনে, শক্তি হারাচ্ছে ইসরাইলঃ ইসরাইলি বিশ্লেষকের দাবি

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স বিক্রি করে দিলেন ইলন মাস্ক