26.2 C
London
June 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে আলোচনাঃ আল–জাজিরা

ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনা ইতিবাচক পরিবেশে এগোচ্ছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরা। ইসলামাবাদে শুরু হওয়া এই বৈঠক প্রায় দুই ঘণ্টা চলার পর নৈশভোজের জন্য বিরতি নেওয়া হয়। বিরতির পর আবার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, আলোচনার সামগ্রিক পরিবেশ ছিল আশাব্যঞ্জক।

প্রথমদিকে ধারণা করা হয়েছিল, দুই দেশের প্রতিনিধিরা পরোক্ষভাবে সংলাপে অংশ নেবেন। তবে পরবর্তীতে পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে সরাসরি আলোচনা শুরু হয়, যা গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

ইতিমধ্যে অনেকগুলি বিষয় আলোচনায় এসেছে। সূত্রের বরাত দিয়ে আল–জাজিরা বলছে, লেবাননে যা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কিছু অগ্রগতি হয়েছে। কিছু সূত্র ইঙ্গিত দেয়, [ইসরায়েলের] অভিযান এখন লেবাননের দক্ষিণে সীমাবদ্ধ থাকবে এবং বৈরুতে আর কোনও হামলা হবে না।

ইরানের সূত্র অনুযায়ী, দেশটির সম্পদ ছাড় হতে যাচ্ছে, এমন কিছু পরিবর্তনও হয়েছে।

এটি খুব প্রাথমিক পর্যায় বলে এখনও বিষয়গুলো নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আল–জাজিরা বলছে, রুদ্ধদ্বার বৈঠক চলছে। ধীরে ধীরে তথ্য আসছে কিন্তু তা তাৎক্ষণিকভাবে যাচাই করা খুব কঠিন। আরও অপেক্ষা করতে হবে কী ঘটে।

সূত্রঃ আল–জাজিরা

এম.কে

আরো পড়ুন

ট্রাম্পের হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, গালিবাফের সতর্কবার্তাঃ “পুরো অঞ্চল জ্বলে উঠবে”

নিউজ ডেস্ক

পাকিস্তানে যুক্তরাষ্ট্র–ইরান বৈঠকের প্রস্তুতিঃ যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা জোরদার

এক বছরে তৃতীয় দেশের নাগরিকদের ২৮ হাজার ওয়ার্ক পারমিট দিয়েছে মাল্টা