TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান-ইসরায়েল সংঘাতে এক মাসে বিপুল ক্ষতি, ইসরায়েলের ব্যয় প্রায় ১৫ বিলিয়ন ডলার

ইরানের সঙ্গে চলমান সংঘাতে গত এক মাসে ইসরায়েল সরকারের ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৫ বিলিয়ন ডলার—এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে। এই সংঘাতের ফলে দেশটিতে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, প্রায় ২৬ হাজারেরও বেশি ইসরায়েলি নাগরিক গুরুতর ক্ষয়ক্ষতির কারণে ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন। তবে তুলনামূলকভাবে ছোট ক্ষতির জন্য আলাদা একটি সহজ প্রক্রিয়া থাকায় সেসব আবেদন এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত করা হয়নি।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কয়েকটি ভবনকে বসবাস বা ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়েছে এবং সেগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেতাহ টিকভা এলাকায় একটি স্থাপনায় হামলার ফলে ড্রোন উৎপাদনকারী অন্তত একটি কারখানা সম্পূর্ণভাবে অচল হয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এসব তথ্য সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতির আংশিক চিত্র তুলে ধরে। কারণ যুদ্ধসংক্রান্ত তথ্য প্রকাশ ও প্রচারে ইসরায়েলে কঠোর নিয়ন্ত্রণ রয়েছে, যার ফলে বাস্তব পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ্যে আসছে না।

এ পরিস্থিতিতে সংঘাতের দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে অর্থনীতি ও অবকাঠামোর ওপর এর নেতিবাচক প্রভাব নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

বিশ্বজুড়ে ‘হালাল হলিডে’র জনপ্রিয়তা বাড়ছে

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা

বিয়ে করতে যাওয়ার পথে বরকে ধরে নিয়ে গেলো ইসরায়েলি সেনারা