3.4 C
London
March 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান প্রস্তুত, মার্কিন স্থল অভিযানের জন্য কোনো ভয় নেইঃ আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নাইটলি নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন স্থল অভিযানের হুমকির প্রতিক্রিয়ায় জানিয়েছেন, ইরান কোনো ভয় পায়নি, বরং পুরোপুরি প্রস্তুত। তিনি বলেছেন, “না, আমরা তাদের জন্য অপেক্ষা করছি।”

আরাগচি আরও জানান, ইরান কোনো যুদ্ধবিরতি বা আলোচনার অনুরোধ করেনি এবং আত্মরক্ষার জন্য যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি স্বীকার করেছেন, ইরান মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করেছে, তবে কোনো প্রতিবেশী দেশকে টার্গেট করা হয়নি।

পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন, যদি মার্কিন সেনারা ইরানে প্রবেশ করে, তা তাদের জন্য বড় বিপর্যয় হিসেবে দাঁড়াবে। তাদের সৈন্যরা ফিরে যেতে পারবে না। তিনি ট্রাম্প প্রশাসনের সঙ্গে কোনো আলোচনার আগ্রহের কথা অস্বীকার করেছেন।

সূত্রঃ এনবিসি নিউজ

এম.কে

আরো পড়ুন

‘স্টার ওয়ার্স’ নাকি কৌশলগত বার্তাঃ চীনের উড়ন্ত বিমানবাহী রণতরী নিয়ে যত প্রশ্ন

মক্কার অদূরে গায়িকাকে দিয়ে নাচ-গান, ক্ষুব্ধ মুসল্লিরা

ফিলিস্তিনিদের ‘নিশ্চিহ্ন’ করার মন্তব্যঃ মার্কিন রাজনীতিতে নতুন বিতর্ক