22.7 C
London
July 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান ‘মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে’ পড়েছেঃ ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় রাশিয়া কেবল ‘হুমকি ও প্রতিশ্রুতি’ দেখছে, কিন্তু বাস্তব কোনো অগ্রগতি দেখতে পাচ্ছে না।

রুশ সংবাদসংস্থা তাসের বরাত দিয়ে এ খবর জানা গেছে।

ল্যাভরভ বলেন, ‘ইরান সঠিকভাবেই যুক্তি দিচ্ছে যে তারা ইতোমধ্যে মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়েছে। ২০১৫ সালের জেসিপিওএ (পরমাণু চুক্তি) এর একটি বড় উদাহরণ।’

উল্লেখ্য, বারাক ওবামার আমলে হওয়া ওই চুক্তিতে ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

পাকিস্তানে চলমান সম্ভাব্য নতুন আলোচনা প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়া পরিস্থিতি বিশ্লেষণ করছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘এই অঞ্চলের পরিস্থিতি ২৪ ঘণ্টার মধ্যে ১০ বার মোড় নিতে পারে।’

ল্যাভরভ আরো বলেন, ‘ইরান ও মার্কিন মধ্যস্থতাকারীদের বর্তমান প্রচেষ্টাকে আমরা সমর্থন করি। যদি এটি ২০১৫ সালের চুক্তির মতো সফল কোনো পরিণতির দিকে যায়, তবে সেটি হবে একটি বড় সাফল্য।’

সূত্রঃ আল-জাজিরা

এম.কে

আরো পড়ুন

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সাবেক স্ন্যাপচ্যাট নির্বাহী ইমরান খান

ডোনাল্ড ট্রাম্পের বন্ধুর রহস্যময় যাত্রা — পাকিস্তান থেকে বাংলাদেশ, ঘুরে তুরস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ভবন ধস, আহত অন্তত ২০