18.8 C
London
September 11, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প, বিশ্ব অর্থনীতি মন্দার ঝুঁকিতে

বিশ্ব অর্থনীতিতে নতুন সংকটের পূর্বাভাস দিয়েছে পিল হান্ট। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন, যার ফলে বৈশ্বিক মন্দার ঝুঁকি বাড়ছে। ব্যাংকটি সতর্ক করে জানিয়েছে, যুদ্ধ দ্রুত শেষ হলেও অন্তত আরও দুই সপ্তাহ সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন দেখা দিতে পারে।

পিল হান্টের প্রধান অর্থনীতিবিদ ক্যালাম পিকারিং বলেন, “ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। দ্রুত একতরফাভাবে যুদ্ধের সমাধান করা কঠিন হয়ে পড়েছে, যার ফলে যুদ্ধ শেষ হলেও হরমুজ প্রণালী বন্ধ থাকার ঝুঁকি বাড়ছে।”

তিনি আরও জানিয়েছেন, যুদ্ধের জ্বালানি শকের প্রভাব পশ্চিম থেকে পূর্ব দিকে ছড়িয়ে পড়ছে, যেখানে ইতোমধ্যে এশিয়া ও অস্ট্রেলিয়ার কিছু অংশে কার্যক্রম বন্ধ হয়ে গেছে। যদি ইউরোপও এর পরবর্তী প্রভাবের মধ্যে পড়ে, তাহলে বৈশ্বিক মন্দার আশঙ্কা আরও বৃদ্ধি পাবে।

বিশ্লেষকরা আরও সতর্ক করেছেন, বর্তমান পরিস্থিতি ২০২২ সালের রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের সময়ের মতো নয়। বর্তমানে চাহিদা কম, আর্থিক নীতি কঠোর, এবং অর্থনৈতিক পরিবেশ সীমাবদ্ধ। এসব কারণে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমলেও মন্দার ঝুঁকি আরও গুরুতর হয়ে উঠছে।

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং হরমুজ প্রণালী বন্ধ থাকা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে, যা আন্তর্জাতিক বাজারে তেলের দাম এবং অর্থনৈতিক অস্থিরতা আরও বাড়াতে পারে।

সূত্রঃ দ্য টেলিগ্রাফ

এম.কে

আরো পড়ুন

বাইডেন যুদ্ধ এমন পর্যায়ে নিতে চান, যেন ট্রাম্প থামাতে না পারেনঃ মার্কিন রাজনৈতিক ভাষ্যকার

নিউজ ডেস্ক

মার্কিন সহায়তায় ইতি টানছে ইসরায়েলঃ ১০ বছরে স্বনির্ভর হওয়ার ঘোষণা

জাপানের জলসীমায় প্রথমবারের মতো চীনা রণতরীর অনুপ্রবেশ