9.4 C
London
May 13, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানে আবার হামলা শুরু করতে চায় ইসরায়েল, বার্তা ওয়াশিংটনকে

ইরানে বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করতে চান ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতিনির্ধারকেরা। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম।

বুধবার (৬ মে) ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন (আইপিবিসি) জানিয়েছে, তেলআবিবের নীতিনির্ধারকদের একটি অংশ মনে করছে, ইরানের সঙ্গে চলমান আলোচনা কিংবা সম্ভাব্য সমঝোতা কার্যকর কোনো ফল বয়ে আনবে না। তাদের মতে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি করেছে।

প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে কাজে লাগিয়ে ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে পুনরায় হামলা চালানোর সম্ভাবনা বিবেচনা করছে। এ লক্ষ্য সামনে রেখে গত মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকর্তারা সম্ভাব্য লক্ষ্যবস্তুর একটি নতুন তালিকাও তৈরি করেছেন।

জানা গেছে, ওই তালিকায় ইরানের বেশ কয়েকটি অপরিশোধিত তেল শোধনাগার এবং জ্বালানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ স্থাপনাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আইপিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াশিংটনের কাছে পাঠানো বার্তার মাধ্যমে ইসরায়েল স্পষ্ট করেছে যে, তারা ইরানের ওপর আবারও হামলা চালানোর পথ খুঁজছে এবং এ বিষয়ে সব ধরনের বিকল্প খোলা রাখছে।

সূত্রঃ মিডল ইস্ট মনিটর

এম.কে

আরো পড়ুন

ইরানে যুদ্ধ চালিয়ে যেতে ২০০০০ কোটি ডলার চাইল পেন্টাগন

আসাদের পতন পাল্টে দেবে মধ্যপ্রাচ্যের রাজনীতি

সরাসরি ইসরায়েলে হামলার নির্দেশ খামেনির