19.7 C
London
October 3, 2026
TV3 BANGLA
মধ্যপ্রাচ্যশীর্ষ খবর

ইরানের পরাজয় উদযাপনে যুবককে গুলি করে হত্যার অভিযোগ

ফুটবল বিশ্বকাপ থেকে ইরানের বিদায় প্রকাশ্যে উদযাপনের সময় দেশটির উত্তরাঞ্চলে নিরাপত্তা বাহিনীর গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে বান্দার আনজালি এলাকায় গাড়ির হর্ন বাজানোর কারণে মেহরান সামাক নামের যুবকের মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে অ্যাক্টিভিস্টরা দাবি করছেন।

 

বিবিসি জানিয়েছে, চলমান সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণকারীরা প্রকাশ্যে বিশ্বকাপ থেকে ইরানের বাদ পড়া উদযাপন করছেন। অনেক ইরানি নাগরিক কাতার বিশ্বকাপে নিজেদের ফুটবল দলকে সমর্থন দিতে রাজি নন। তারা মনে করছেন, ফুটবল দল ইসলামিক প্রজাতন্ত্রকেই প্রতিনিধিত্ব করছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন শহরের ভিডিওতে দেখা গেছে, রাস্তায় অনেক মানুষ উল্লাস ও নাচছে।

 

২ ডিসেম্বর ২০২২
নিউজ ডেস্ক

 

 

আরো পড়ুন

সুইডেনে শরনার্থী শিশু হামিদের অর্থ সংগ্রহের রেকর্ড

হুথিদের আক্রমণে লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করলো ব্রিটিশ কোম্পানি বিপি

ইউক্রেনে ১১ রুশপন্থী রাজনৈতিক দল নিষিদ্ধ