19.9 C
London
July 25, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইরানের হামলায় কুয়েত বিমানবন্দর ক্ষতিগ্রস্ত, ফ্লাইট চলাচল বন্ধ

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় একজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী।

বুধবার (৩ জুন) কুয়েত নিউজ এজেন্সি (কুনা) এবং রয়টার্সের বরাতে জানা গেছে, হামলার পর পরিস্থিতি বিবেচনায় নিয়ে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে। একই সঙ্গে যেসব ফ্লাইট কুয়েতের উদ্দেশ্যে আসছিল, সেগুলোকে অন্য বিমানবন্দরে অবতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, হামলায় বিমানবন্দরের টার্মিনাল-১ (টি-১) ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

অস্ট্রেলিয়ার মাঝ আকাশে ২ বিমানের সংঘর্ষ, পাইলট নিহত

মার্কিনীদের টার্গেট করছে ভেনেজুয়েলার মিলিশিয়াঃ ভেনেজুয়েলা ছাড়তে মার্কিন নাগরিকদের নির্দেশ