12.1 C
London
May 13, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ইরানের ৪০ কোটি পাউন্ড পাওনা ফেরত দিতে চায় ব্রিটেন

সমরাস্ত্র কেনা বাবদ ইরানের ৪০ কোটি পাউন্ড পাওনা ফেরত দিতে চায় ব্রিটেন, জানিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ইরানের পাওনা ফেরত দিতে দেরি হওয়ার কারণ হিসেবে তিনি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে অজুহাত হিসেবে তুলে ধরেন।

 

টাইমস লন্ডন রেডিও চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়ালেস এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থান ঘোষণা করছি।

 

আমরা ইরানের পাওনা ফেরত দিতে চাই এবং এই অর্থ তেহরানে স্থানান্তরের জন্য উপযুক্ত উপায় বের করতে হবে।

 

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, লন্ডন এই পাওনা পরিশোধ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞার আইন লঙ্ঘন করতে পারে না। উল্লেখ্য, ইরান ১৯৭৪ ও ১৯৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে ২৫০টি সাঁজোয়া যান ও ১,৫০০টি চিফটেন ট্যাংক কেনার জন্য লন্ডনকে ৪০ কোটি পাউন্ড পরিশোধ করেছিল।

 

কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর নিষেধাজ্ঞার অজুহাত দেখিয়ে ওই প্রকল্প স্থগিত করে দেয় ব্রিটিশ সরকার।

 

২৩ মার্চ ২০২১
সূত্র : পার্সটুডে

আরো পড়ুন

যুক্তরাজ্যে পাঁচ বছরে বন্ধ হওয়া বেশির ভাগ ফার্মেসিই দরিদ্র এলাকায়

নিউজ ডেস্ক

দীর্ঘ বিরতির অবসানঃ ডোভারে অভিবাসী আগমন, চাপে যুক্তরাজ্যের আশ্রয়নীতির সংস্কার

যুক্তরাজ্যে নামাজের সময় আগুন ধরানোর পরিকল্পনাঃ মুসলিম সম্প্রদায় আতঙ্কিত