TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরাইলে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল

ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের পর প্রতিশোধমূলক হামলা জোরদার করেছে তেহরান। আগের চেয়ে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইরান। আজ মঙ্গলবার (১০ মার্চ) নতুন করে একের পর এক ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে সতর্কতা জারি করতেই বিকট শব্দে বিস্ফোরণ হয় ইরানের প্রকাণ্ড ক্ষেপণাস্ত্র। এটি ইসরাইলের বেইত শেমেসে আঘাত করেছে বলে বিভিন্ন প্রতিবেদনে জানা যায়।

ইসরাইলি সেনাবাহিনী ইরান থেকে ক্ষেপণাস্ত্র আসার খবর শনাক্ত করার পরপরই বেশ কিছু ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, মধ্যাঞ্চলীয় বেইত শেমেস এলাকায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

দ্য টাইমস অব ইসরাইল জানায়, চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ক্ষেপণাস্ত্রগুলো ব্যালিস্টিক মিসাইল ছিল। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

এর আগে আইআরজিসি জানায়, তারা এখন থেকে ইসরাইলে যত মিসাইল ছুড়বে সেগুলো কোনোটিই এক টনের কম ওজনের হবে না।

সূত্রঃ আলজাজিরা \ দ্য টাইমস অব ইসরাইল

এম.কে

আরো পড়ুন

যিশুর মতো চিত্র প্রকাশে বিতর্কে মার্কিন প্রেসিডেন্টঃ ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ

রমজানে বিনামূল্যে ট্যাটু অপসারণ করছেন ইন্দোনেশিয়ার মুসলিমরা

আসছে রাশিয়ার নির্বাচন, পুতিনের প্রতিদ্বন্দ্বীকে কারাগার হতে গুম