18.8 C
London
July 21, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলি বসতির পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল বেলজিয়াম;

অধিকৃত পশ্চিম তীরসহ ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতিতে তৈরি পণ্য আমদানি নিষিদ্ধ করেছে বেলজিয়াম। গ্রীষ্মকালীন ছুটিতে যাওয়ার আগে দেশটির সরকারের শেষ মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদন হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দেশটির সরকারি সংবাদ সংস্থা বেলগার বরাত দিয়ে ইসরায়েল টাইমস এ খবর জানিয়েছে।

গত বছর সেপ্টেম্বরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া এবং ইসরায়েলের বিরুদ্ধে নানা ধরনের পদক্ষেপ নিতে শুরু করে। তারই ধারাবাহিকতায় বেলজিয়াম সরকার আগেই বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে রাজনৈতিক জটিলতার কারণে এতদিন তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তবে নিষেধাজ্ঞাটি ঠিক কীভাবে কার্যকর করা হবে এবং কোন কোন পণ্য এর আওতায় পড়বে সে বিষয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে স্পেন, নেদারল্যান্ডস, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ডও আলাদাভাবে ইসরায়েলি বসতির পণ্যের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের মধ্যে মতভেদের কারণে এখনও ইইউ স্তরে কোনো যৌথ সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন। গত বছর ইইউর সঙ্গে ইসরায়েলের মোট পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪৩ বিলিয়ন ইউরো।

সূত্রঃ ইসরায়েল টাইমস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীর সন্তানদেরও বিতাড়ন করা উচিতঃ রিপাবলিকান সিনেটর

২০৫০ সাল পর্যন্ত হজের পঞ্জিকা প্রকাশ, গরমকালে হজ পড়বে না ২৫ বছর

দালালের ফাঁদে পড়ে রাশিয়ার যুদ্ধে, ড্রোন হামলায় প্রাণ গেল ময়মনসিংহের রহিমের