15.3 C
London
August 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের সরানোর সুযোগ নেইঃ মার্কিন দূতাবাস

ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের এখনই সরিয়ে নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস।

মঙ্গলবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, মার্কিন দূতাবাস এই মুহূর্তে ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতে বা আমেরিকানদের সরাসরি সহায়তা করতে সক্ষম নয়।

এছাড়াও, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাসের কর্মীদের নিজ নিজ বাসভবনের আশপাশেই অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে যে আজ মঙ্গলবার দূতাবাসটি বন্ধ থাকবে।
অন্যদিকে, ইসরায়েল-ইরানের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চীনা দূতাবাস দেশটিতে থাকা তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব জর্ডানের স্থল সীমান্ত দিয়ে ইসরায়েল ছাড়ার আহ্বান জানিয়েছে।

সূত্রঃ মার্কিন দূতাবাস ওয়েবসাইট

এম.কে
১৮ জুন ২০২৫

আরো পড়ুন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত অভিনেতা

২০৫০ সাল পর্যন্ত হজের পঞ্জিকা প্রকাশ, গরমকালে হজ পড়বে না ২৫ বছর

ইরানের হাইপারসনিক মিসাইল ও ড্রোন হামলায় নেতানিয়াহুর ভাই নিহতের গুঞ্জন