10.4 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

এম-ফোর মোটরওয়েতে দুর্ঘটনার কারণে জংশন ১৭–১৮ বন্ধ, সারাদিন যানজটের আশঙ্কা

আজ ভোরে এম-ফোর মোটরওয়ের একটি অংশ বন্ধ রয়েছে, কারণ লী ডেলামেয়ার সার্ভিসেসের কাছে একটি কালো মার্সেডিজ গাড়ি পূর্বমুখী সড়কে দূর্ঘটনা কবলিত হয়। দুর্ঘটনার ফলে জংশন ১৮ (বাথ) থেকে জংশন ১৭ (চিপেনহ্যাম) পর্যন্ত পথ বন্ধ রাখতে হয়েছে।

ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে যে, তারা এখনও ট্রাফিক স্বাভাবিক হওয়ার সুনির্দিষ্ট সময় দিতে পারছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে সড়কটি আজ সকাল থেকে বিকেল পর্যন্ত বন্ধ থাকতে পারে।

উইল্টশায়ার পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং ডরসেট ও উইল্টশায়ার ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস এবং সাউথ ওয়েস্ট অ্যাম্বুল্যান্স সার্ভিসের সহায়তায় ঘটনাস্থলে উদ্ধারকাজ চালায়। ন্যাশনাল হাইওয়েজের ট্রাফিক অফিসাররা ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন, উভয় স্থানে যানবাহনের নিরাপদ প্রবাহ নিয়ন্ত্রণ করেন এবং জংশন ১৮ থেকে আটকে থাকা যানবাহনকে বিপরীতমুখী রুটে ছেড়ে দেন।

উদ্ধার ও তদন্ত কাজ চলাকালীন সময়ে এম-ফোর মোটরওয়ের এই অংশ বন্ধ থাকায় পথচারী এবং যাত্রীরা দীর্ঘ যানজট ও ব্যাঘাতের সম্মুখীন হচ্ছেন। কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ এবং পুনরায় খোলার সময় সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে সময় নেবেন বলে তথ্যমতে জানা যায়।

সূত্রঃ মেট্রো

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যে আবারও পাঁচ দিনের ধর্মঘটে রেসিডেন্ট ডাক্তাররা

হিটওয়েভে নারীদের ঝুঁকি বেশি: গবেষণা

যুক্তরাজ্যে ভিসাধারীদের জন্য ২০২৫ সালের মধ্যে ই-ভিসা সিস্টেম চালু করতে যাচ্ছে