TV3 BANGLA
বাংলাদেশ

করোনায় মারা গেলেন সিলেটের নারী কাউন্সিলর

(সময় টিভির অনলাইন পোর্টালে প্রকাশিত নারী কাউন্সিলরের ছবি)

সিলেটের বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র রুশনা বেগম (৫৫) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

শুক্রবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শনিবার (৮ আগস্ট) খবরটি নিশ্চিত করে দেশীয় সংবাদমাধ্যমগুলো।

খবরে বলা হয়, রুশনা বেগম হৃদরোগজনিত কারণে গত পাঁচ দিন আগে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরের নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়ে। হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

করোনায় মারা যাওয়া রুশনা বেগমের বাড়ি বিয়ানীবাজার পৌরসভার সোপাতলা গ্রামে। তিনি দুই সন্তানের জননী।

৮ আগস্ট ২০২০

আরো পড়ুন

সিলেটে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

লন্ডন সফরে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা কতটুকু?

সৌদিতে বাংলাদেশি শ্রমিক: প্রতারিত, নির্যাতিত হয়ে খালি হাতে দেশে ফেরার গল্প