6.3 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জাতীয় পার্টির সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী গ্রেফতার

সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (১১ নভেম্বর) দিনগত রাতে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব-১ ও র‍্যাব-৯ এর যৌথ অভিযানে সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহইয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।

ইয়াহইয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সংসদে তিনি পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

এম.কে
১২ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না -পবিপ্রবি রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু

জাকির নায়েকের আমন্ত্রণ স্থগিত, নির্বাচনের পর বিবেচনা করবে সরকার

জমির খাজনা দিন ঘরে বসেই, পুরো প্রক্রিয়া অনলাইনে