7.2 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

এবার পদত্যাগ করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর মশিউর রহমান। আজ রবিবার বিকেলে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার কর্মকর্তা মহিউদ্দিন মাহি‌।

অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে অব্যাহতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছি।’

২০২১ সালের মে মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন মশিউর রহমান।

এম.কে
১২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

মোংলা বন্দরের উন্নয়নঃ ইন্ডিয়া আউট, চীনের ইন

সায়েন্স ল্যাবে বিস্ফোরণ, নিহত ৩

বিজয় দিবস কেন্দ্র করে দেশে ফিরতে পারেন তারেক রহমান, প্রস্তুতি জোরদার