7.6 C
London
February 5, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকঃ বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন মঞ্জুর

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলম।

 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন।

গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ পুলিশলাইন্স অডিটোরিয়ামের পূর্বপাশের সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে বঙ্গভবনের কর্মী ছরওয়ারে আলমকে আটক করা হয়।

পরদিন প্রেস ব্রিফিংয়ে ডিএমপির ডিবিপ্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমকে রাষ্ট্রপতির কার্যালয়, সচিবালয় ও কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়েই গ্রেপ্তার করা হয়। এছাড়া ঘটনার সঙ্গে তার জড়িত থাকার যথেষ্ট প্রমাণও আমাদের হাতে রয়েছে।

গ্রেপ্তার কর্মকর্তার ব্যবহৃত সব ধরনের ডিভাইস জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, জব্দ সব ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ডিবি কর্মকর্তা আরও বলেন, এ ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় মামলা হয়েছে। যার সঙ্গে পূর্বের করা জিডি মার্জ হয়ে গেছে।

হ্যাক ইস্যুতে কোনো অপতথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, ঘটনার পূর্ণ তদন্ত চলছে।

গত ৩১ জানুয়ারি রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলের একটি পোস্টের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য দেখা যায়। পরে এক্স অ্যাকাউন্ট থেকে সেই পোস্ট সরিয়ে নেয়াও হয়। জামায়াত বিবৃতি দিয়ে জানায়, সাইবার হামলা করে অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হয়েছে এবং জামায়াত আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে।

এম.কে

আরো পড়ুন

‘শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের বিষয়ে ভারত অবগত’

অভিমানে অস্ট্রেলিয়া পাড়ি, বিসিএস পুলিশে যোগ দেবেন না শোভন চাকমা

শেখ হাসিনাকে ফেরত আনার চিঠি গ্রহণ করেছে ভারত