জার্মানি ২০২৬ সালেও ইউরোপীয় ইউনিয়ন ও শেনজেন অঞ্চলের বাইরে থাকা ৬২টি দেশের নাগরিকদের জন্য স্বল্পমেয়াদি ভিসামুক্ত প্রবেশ সুবিধা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। এই ব্যবস্থার আওতায় যোগ্য ভ্রমণকারীরা পর্যটন, পারিবারিক সফর বা ব্যবসায়িক উদ্দেশ্যে যেকোনো ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন জার্মানিতে অবস্থান করতে পারবেন। তবে এ সুবিধার আওতায় কোনো ধরনের চাকরি বা বেতনভিত্তিক কাজে যুক্ত হওয়া যাবে না। বাংলাদেশ এ তালিকায় নেই; ফলে বাংলাদেশি নাগরিকদের জার্মানি ভ্রমণের জন্য আগাম ভিসা গ্রহণ করতে হবে।
ভিসামুক্ত দেশের তালিকায় রয়েছে: আলবেনিয়া, অ্যান্ডোরা, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বাহামা, বার্বাডোস, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, ব্রুনেই, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, ডোমিনিকা, এল সালভাদর, জর্জিয়া, গ্রেনাডা, গুয়াতেমালা, হন্ডুরাস, হংকং, ইসরায়েল, জাপান, কিরিবাতি, কসোভো, ম্যাকাও, মালয়েশিয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, মরিশাস, মেক্সিকো, মাইক্রোনেশিয়া, মলদোভা, মোনাকো, মন্টিনেগ্রো, নিউজিল্যান্ড, উত্তর মেসিডোনিয়া, নিকারাগুয়া, পালাউ, পানামা, প্যারাগুয়ে, পেরু, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সামোয়া, সান মারিনো, সার্বিয়া, সিশেলস, সিঙ্গাপুর, সলোমন দ্বীপপুঞ্জ, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, তিমুর-লেস্তে, টোঙ্গা, ত্রিনিদাদ ও টোবাগো, টুভালু, ইউক্রেন, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, ভানুয়াতু, ভ্যাটিকান সিটি ও ভেনেজুয়েলা।
জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ৯০ দিনের বেশি অবস্থান করতে চান অথবা কাজ করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে প্রচলিত অভিবাসন বিধি অনুযায়ী উপযুক্ত ভিসা বা আবাসিক অনুমতি গ্রহণ বাধ্যতামূলক।
সূত্রঃ ভ্যানগার্ড ডট কম
এম.কে

