TV3 BANGLA
বাংলাদেশ

জুলাই নেত্রীর পৈতৃক বাড়িতে পেট্রলবোমা হামলাঃ অভিযোগের তীর আওয়ামী লীগের দিকে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গভীর রাতে আগুনে বাড়িটির পাঁচটি কক্ষ পুড়ে গেছে। ঘটনার সময় নুসরাতের পরিবারের সদস্যরা বাড়ির চৌহদ্দির ভেতরে ছিলেন বলে জানা যায়।
নুসরাতের দল এনসিপির অভিযোগ, মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি বাড়িটি লক্ষ্য করে চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। দলটি এ ঘটনার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজনকে দায়ী করেছে। তবে পুলিশ জানিয়েছে, হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে। এখনো হামলাকারীদের পরিচয় বা রাজনৈতিক সংশ্লিষ্টতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
এ ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। এসব ঘটনার সঙ্গে আওয়ামী লীগের কিছু কর্মীর সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফরিদপুরে একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় অগ্নিকাণ্ডে এক চালকের মৃত্যুর ঘটনাও ইতিমধ্যে ঘটেছে।
নুসরাত তাবাসসুম ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় ছাত্রনেত্রী হিসেবে আলোচনায় আসেন। ওই আন্দোলনের সময় গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হলেও তিনি আন্দোলন থেকে সরে দাঁড়াননি।
জাতিসংঘের হিসাবের বরাতে বলা হয়েছে, ২০২৪ সালের আন্দোলন ঘিরে কয়েক সপ্তাহের সহিংসতায় নিহতের সংখ্যা সর্বোচ্চ প্রায় ১ হাজার ৪০০ হতে পারে।
এনসিপি দলীয় এক বিবৃতিতে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের জন্য জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে। একই সঙ্গে আআওয়ামীলীগ শাসনামলের সমালোচকদের বক্তব্যকে খাটো করে দেখানো এবং সহিংসতার অভিযোগ আড়াল করার চেষ্টার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
নুসরাত তাবাসসুম জানিয়েছেন, হামলা বা ভয়ভীতি দেখিয়ে তাকে নীরব করা যাবে না। তবে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এমকে

আরো পড়ুন

হাসিনাকে ‘১০০ কোটি ঘুষ’: ট্রান্সকম সিইও সিমিনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

বাংলাদেশ থেকে লাখের বেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা মালদ্বীপের

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল