23.2 C
London
June 29, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

জ্বালানি নিরাপত্তায় ওয়াশিংটনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদার ও দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি ঐতিহাসিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আজ অনুষ্ঠিত এক বিশেষ অনুষ্ঠানে এই চুক্তি সই হয়।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করে এই গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের টেক্সাস বা লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে সাশ্রয়ী মূল্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও এলপিজি (এলপিজি) আমদানির নতুন পথ উন্মোচিত হবে। পাশাপাশি, তেল-গ্যাস অনুসন্ধানে যৌথ গবেষণা, প্রযুক্তি বিনিময় এবং ভূতাপীয় (জিওথার্মাল) ও জৈবশক্তি খাতেও পারস্পরিক সহযোগিতা করা হবে।

চুক্তির উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, “এই সমঝোতা স্মারক জ্বালানির একক উৎসের ওপর আমাদের নির্ভরতা কমিয়ে বিকল্প ও টেকসই উৎস নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে।”

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রেক্ষাপটে এই চুক্তি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে মার্কিন জ্বালানি সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে, যা দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে জ্বালানি সরবরাহ সচল রাখতে সহায়তা করবে।

সূত্রঃ ডিবিসি নিউজ

এম.কে

আরো পড়ুন

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটঃ প্রধান উপদেষ্টা

শেখ হাসিনার হাতে আছে ১৮ দিন, অপশন মাত্র দুটি

আওয়ামী ওলিগার্ক তৈরি মিশনের মূল খেলোয়াড় ছিলেন টিউলিপ

নিউজ ডেস্ক