4.7 C
London
March 20, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকবাংলাদেশ

টাইমস ম্যাগাজিনের বিশ্বসেরা ছবির তালিকায় বাংলাদেশি আসাদের ছবি

নিউইয়র্ক ভিত্তিক টাইমস ম্যাগাজিনের শীর্ষ ১০০ ছবির তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি ফটোগ্রাফার কে এম আসাদের তোলা প্রধানমন্ত্রীর কার্যালয়ে হাজারো মানুষের উল্লাসের একটি ছবি।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়। সেখানেই ৭২তম স্থানে আসাদের নামসহ ছবি দেখা যায়।

নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে অনুভূতি ব্যক্ত করেন কে এম আসাদ। তিনি লেখেন, ২০২৪ সালের টাইমস-এর শীর্ষ ১০০ ছবির তালিকায় আমার ফটোগ্রাফি অন্তর্ভুক্ত হওয়ায় আমি কৃতজ্ঞ। একজন স্বাধীন ফটোগ্রাফার হিসেবে, এমন একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে আমার কাজ স্বীকৃতি পাওয়া সত্যিই আনন্দের বিষয়।

গত ৫ আগস্ট স্বৈরাচারী শাসক শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা এবং দেশত্যাগের খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে উল্লাস প্রকাশ করেন হাজারো জনতা। উল্লাসের মুহূর্তের একটি ছবি তুলে বিশ্বসেরা এ স্বীকৃতি পেয়েছেন কে এম আসাদ।

সেদিন প্রধানমন্ত্রীর কার্যালয় ঘিরে জড়ো হন হাজারো মানুষ। একপর্যায়ে কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন অনেক উৎসুক জনতা। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।

প্রসঙ্গত, প্রতি বছর টাইমের ফটো বিভাগ শীর্ষ ছবির তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

এবারের ১০০ ছবির তালিকার শীর্ষে রয়েছে আইসল্যান্ডের ফটোগ্রাফার মারকো ডি মারকোর তোলা একটি অগ্নুৎপাতের ছবি। তালিকায় আরও স্থান পেয়েছে ফিলিস্তিনে ইসরায়েলের হামলা, রাশিয়া-ইউক্রেন হামলার ছবি।

সূত্রঃ নিউইয়র্ক টাইমস

এম.কে
০২ ডিসেম্বর ২০২৪

আরো পড়ুন

উপদেষ্টাদের অর্ধেকই যেন এ দেশে ইন্টার্নশিপ করতে এসেছেনঃ ড. ফাহমিদা খাতুন

শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি

জুলাই-আগস্ট গণহত্যা: আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা