26.2 C
London
June 22, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

দুবাই ও দোহার কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলল ইরান

সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কাতারের রাজধানী দোহার কিছু জায়গা থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলেছে ইরান। দেশটি বলেছে, সেসব জায়গায় মার্কিন সেনারা লুকিয়ে আছে। তাই তাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হবে। এতে সাধারণ মানুষ যেন হতাহত না হয় সেজন্য আগাম সতর্কতা দেওয়া হয়েছে।

জানা গেছে দুবাইয়ের আল মিনহাদ বিমানঘাঁটি, জেবেল আলী বন্দর এবং দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালকে মার্কিনিদের লুকিয়ে থাকার জায়গা হিসেবে চিহ্নিত করে ইরান।

অপরদিকে দোহার এডুকেশন সিটি এবং আল উদেইদ বিমানঘাঁটির আশপাশ থেকে সাধারণ মানুষকে সরে যেতে বলা হয়েছে।

ইরানের সশস্ত্র বাহিনী বলেছে, আমাদের সতর্কতা সত্ত্বেও, আপনাদের শাসকরা মার্কিনিদের আশ্রয় দিয়েছে এবং এসব জায়গায় ব্যবহার করে ইরানে হামলা চালানোর সুযোগ দিয়েছে।

সূত্রঃ আরব নিউজ

এম.কে

আরো পড়ুন

মাইক্রোসফট টিকটক কিনতে আলোচনা করছেঃ ট্রাম্প

ট্রাম্প বনাম মাস্কঃ দুই ক্ষমতাধরের বিরোধ কোন দিকে মোড় নিতে যাচ্ছে?

ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাজ্যের সামরিক সহায়তা ছিল নাঃ যুক্তরাজ্য সরকার