10.4 C
London
April 23, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

দুর্ধর্ষ অভিযানে ভারতগামী জাহাজ জব্দ করল ইরান, আইআরজিসির ভিডিও প্রকাশ

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে ভারতগামী দুটি জাহাজ জব্দের ভিডিও প্রকাশ করেছে। জব্দ হওয়া জাহাজ দুটি হলো ‘ইপামিনোন্ডাস’ ও ‘এমএসসি ফ্রান্সেসকা’।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ইরানি পতাকাবাহী স্পিডবোট দ্রুতগতিতে জাহাজগুলোর দিকে এগিয়ে যাচ্ছে। পরে মুখোশধারী ও অস্ত্রধারী নৌসেনারা জাহাজে উঠে নিয়ন্ত্রণ নেয়।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট গণমাধ্যম ‘নূর নিউজ’ জানায়, সতর্কবার্তা উপেক্ষা করায় ‘ইপামিনোন্ডাস’ জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একই সময়ে ‘ইউফোরিয়া’ নামের আরেকটি জাহাজও লক্ষ্যবস্তুতে পরিণত হলে সেটি থেমে যায়। এছাড়া ‘এমএসসি ফ্রান্সেসকা’কেও নিশানা করা হয়।
আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে হরমুজ প্রণালিতে নিয়ম লঙ্ঘনের অভিযোগে জাহাজ দুটি শনাক্ত করে থামানো হয়। সংস্থাটি দাবি করেছে, ‘এমএসসি ফ্রান্সেসকা’ ইসরায়েল-সংশ্লিষ্ট মালিকানাধীন এবং ‘ইপামিনোন্ডাস’ নেভিগেশন ব্যবস্থায় কারসাজির মাধ্যমে সামুদ্রিক নিরাপত্তা ঝুঁকিতে ফেলছিল।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালিতে আরোপিত বিধিনিষেধ অমান্য বা নিরাপদ নৌচলাচল ব্যাহত করার যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে জাহাজ জব্দের এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
IRGC released footage of the interception of two vessels, MSC-FRANCESCA and EPAMINODES, after maritime violations in the Strait of Hormuz.
সূত্রঃ প্রেস টিভি
এম.কে

আরো পড়ুন

চাপে বাইডেন, একই দিনে করলেন ‘দুই মস্ত ভুল’

এপস্টেইন ফাইলের দাবিঃ বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?

নতুন তথ্য দিলো ইরানঃ সম্পূর্ণ সুস্থ আছেন মোজতবা খামেনি