4.7 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

দেশেই গোয়েন্দাদের জালে আরাফাত, যেকোন সময় ধরা পড়বেন!

সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাত দেশেই গোয়েন্দা নজরদারীদের আছেন। এ সপ্তাহের মধ্যেই তিনি ধরা পড়তে পারেন। বর্তমানে আরাফাত ছদ্মবেশ ধারন করেছেন। সেইসঙ্গে বার বার ঠিকানা পরিবর্তনের কারণেই তাকে ধরতে বিলম্ব হচ্ছে বলে আইনশৃংখলা বাহিনীর সূত্রে জানা গেছে।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান। এর পর থেকেই আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। যারাই দেশে থেকে পালোনোর চেষ্টা করছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

এদিকে, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকও পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়ে রিমান্ডে আছেন। এ ছাড়া, সাবেক আইনন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানও গ্রেপ্তার হয়ে বর্তমানে ডিবি অফিসে রিমান্ডে আছেন।

এম.কে
১৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক

কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে যৌথ বাহিনী

একুশে পদক পাচ্ছেন ‘অভ্র’র মেহেদী হাসান