TV3 BANGLA
বাংলাদেশ

নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এ নিয়োগ দেন।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনের পদত্যাগের পর তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো। এম আসাদুজ্জামান আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের জুনিয়র ছিলেন।

এর আগে, ব্যক্তিগত অসুবিধার কথা উল্লেখ করে বুধবার (৭ আগস্ট) পদত্যাগ করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৩৭টি বাড়িঃ গণপূর্ত উপদেষ্টা

তিন বছরে ৫ লাখ বিদেশি কর্মী নেবে ইতালি, ভাগ্য খুলছে বাংলাদেশিদেরও

নিউজ ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুলকে চড়-থাপ্পড়, দৌড়ে রক্ষা পেলেন