7.9 C
London
March 20, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

নতুন বছরে বাড়লো প্রবাসী আয়ে প্রণোদনা

দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) পাঠালে আগের চেয়ে বেশি হারে নগদ প্রণোদনা পাওয়া যাবে। প্রবাসী বাংলাদেশিরা দেশে অর্থ পাঠালে এত দিন দুই শতাংশ হারে প্রণোদনা পেতেন। শনিবার (১ জানুয়ারি) থেকে তারা এ প্রণোদনা পাবেন দুই দশমিক পাঁচ, অর্থাৎ আড়াই শতাংশ হারে। অর্থ মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

 

অর্থ মন্ত্রণালয় বলছে, রেমিটেন্সে সরকারি প্রণোদনার পরিমাণ বাড়ানো প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ‘নববর্ষের উপহার’।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমানুষের সার্বিক জীবনমান উন্নয়ন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, মানিলন্ডারিং প্রতিরোধ, কর্মসংস্থান সৃষ্টি এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের গুরুত্ব বিবেচনায় বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমজীবী মানুষের কষ্টার্জিত বৈদেশিক আয় বৈধ উপায়ে দেশে প্রত্যাবাসন উৎসাহিত করার লক্ষ্যে রেমিট্যান্স পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। এ জন্য সরকার ২ শতাংশ প্রণোদনা/নগদ সহায়তা দেয়ার বিদ্যমান হার বাড়িয়ে ২ দশমিক ৫ শতাংশ নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। বর্ধিত এ হার চলতি ২০২১-২২ অর্থবছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

 

সরকার ২০১৯-২০ অর্থবছরে পাঠানো রেমিট্যান্সের বিপরীতে প্রথমবারের মতো ২ শতাংশ হারে প্রণোদনা/নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত দেয়। সরকারের এ নীতিসহায়তার কারণে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর পরিমাণ বেড়ে ২০১৯-২০ অর্থবছরে ১৮ দশমিক ২০ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স আহরিত হয়েছে, যা ২০১৮-১৯ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি। এছাড়া ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিলো ২৪ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলার, যা ২০১৯-২০ অর্থবছরের আহরিত রেমিট্যান্সের তুলনায় প্রায় ৩৬ শতাংশ বেশি।

 

১ জানুয়ারি ২০২২
এনএইচ

আরো পড়ুন

বরিস জনসনকেই আবার প্রধানমন্ত্রী হিসেবে চান জনগণ!

টিকটকের নতুন নিয়ম, মুছে যাবে ভিডিও

বসুন্ধরার এমডি আনভীরসহ ৮ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা মামলা