15 C
London
June 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে সার্চ কমিটি গঠন

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) ভাইস-চ্যান্সেলর (ভিসি), প্রো-ভিসি ও ট্রেজারার নিয়োগে সুপারিশ প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সভাপতি করে এই কমিটি গঠন করা হয়।

 

রবিবার (১৮ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর কর্তৃক পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) নিজ নিজ আইনের আলোকে উপাচার্য নিয়োগ দেওয়া হবে।

 

এ জন্য প্রাপ্ত আবেদনপত্রগুলোর মধ্যে থেকে তিনজন প্রার্থীর সুপারিশ প্রণয়নের জন্য সার্চ কমিটি গঠন করা হলো।

কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সদস্য হিসেবে রয়েছেন ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা করবে।

উপাচার্য নিয়োগের জন্য যোগ্য ব্যক্তিদের সংগ্রহ করা জীবনবৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষা করে উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা এবং বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্যে থেকে একজনকে মনোনয়নের জন্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদন গ্রহণে সরকারের কাছে সুপারিশ পাঠানো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, কমিটি উপাচার্যের অনুরূপ সহ–উপাচার্য ও কোষাধ্যক্ষ নিয়োগের ক্ষেত্রেও একই দায়িত্ব পালন করবেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

এম.কে

আরো পড়ুন

‘আত্মগোপনে’ থেকেই জমি বিক্রি করলেন নাঈমুল ইসলাম খান

আল-আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন ড. ইউনূস

আন্দোলনে নিহত ৭০৮ জনের পরিচয় প্রকাশ করলো সরকার