16.8 C
London
September 12, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিক

পালিয়েছে মার্কিন রণতরি, হরমুজের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ইরান

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন-ইসরাইলি আগ্রাসনের প্রেক্ষাপটে এ জলপথে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে ইরান, যার ফলে একসময় জ্বালানি ট্যাঙ্কারগুলো নিরাপত্তা ঝুঁকির কারণে এ পথ ব্যবহার বন্ধ করে দেয়।

তবে আরব সাগরে মোতায়েন থাকা মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’-এর উপস্থিতি দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ জলপথ নিয়ন্ত্রণে তেহরানের জন্য বড় বাধা হয়ে ছিল। এখন সেই বাধা কেটে গেছে বলে দাবি করছে ইরান।

ইরানি গণমাধ্যমের বরাতে জানা গেছে, দেশটির এক নৌ-কমান্ডার এ অঞ্চলে মার্কিন বাহিনীর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ইরান মার্কিন বাহিনীকে নিজেদের নাগালের মধ্যে আসার অপেক্ষায় রয়েছে এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আওতায় তাদের লক্ষ্যবস্তু করা হতে পারে।

একই সঙ্গে ওই কমান্ডার দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রম ও সামরিক তৎপরতার মুখে মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিঙ্কন’ ইরানের জলসীমা থেকে শত শত মাইল দূরে সরে যেতে বাধ্য হয়েছে। এর ফলে হরমুজ প্রণালিতে এখন থেকে নির্বিঘ্নে একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারবে তেহরান।

সূত্রঃ আল জাজিরা

এম.কে

আরো পড়ুন

বিশ্বে প্রথম খেজুরের সফট ড্রিংকস আনলো সৌদি আরব

ট্রাম্প বনাম মাস্কঃ দুই ক্ষমতাধরের বিরোধ কোন দিকে মোড় নিতে যাচ্ছে?

ভাষণ সম্প্রচার না করায় এবিসি, এনবিসি ও সিএনএনের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্পের