30.4 C
London
August 3, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকআমেরিকা

পোপকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন’ মন্তব্য, ক্ষেপলেন মেলোনি

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ষোড়শ লিওকে নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অশালীন মন্তব্যের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ট্রাম্পের বক্তব্যকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে তিনি এই আচরণের কঠোর সমালোচনা করেছেন। সোমবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে মেলোনি তার অবস্থান পরিষ্কার করেন।

ইতালির প্রধানমন্ত্রী বলেন, পোপ সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প যে ধরনের ভাষা ব্যবহার করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে পোপ সর্বদা শান্তির পক্ষে কথা বলবেন এবং সব ধরনের যুদ্ধ ও সহিংসতার নিন্দা জানাবেন—এটিই স্বাভাবিক এবং তার নৈতিক দায়িত্ব। মেলোনির মতে, পোপ তার সঠিক ভূমিকা পালন করছেন এবং তাকে আক্রমণ করা অনভিপ্রেত।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প গতকাল সাংবাদিকদের সাথে আলাপকালে পোপের প্রতি তার বিষোদ্গার অব্যাহত রাখেন। ট্রাম্প বলেন, “আমরা এমন কোনো পোপকে পছন্দ করি না যিনি বলছেন পারমাণবিক অস্ত্র থাকলেও ঠিক আছে। তিনি এমন একজন মানুষ, যিনি চান আমরা সেই সব দেশের সঙ্গে নমনীয় আচরণ করি যারা পারমাণবিক অস্ত্র তৈরি করে পুরো বিশ্বকে ধ্বংসের ঝুঁকিতে ফেলছে।”

বক্তব্য চলাকালীন ট্রাম্প পোপকে ‘দুর্বল’ হিসেবে অভিহিত করেন এবং দাবি করেন যে, তিনি আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার জন্য উপযুক্ত নন। পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বৈশ্বিক সংঘাত নিয়ে পোপের শান্তিবাদী অবস্থানের কারণেই ট্রাম্প তার ওপর ক্ষুব্ধ বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ এপি

এম.কে

আরো পড়ুন

সুইজারল্যান্ডে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, আহত ৩

প্যারিসে ৫০ বছর পত্রিকা বিক্রি, ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আকবর

আজ মঙ্গলবার বাইডেনের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস

নিউজ ডেস্ক