18.7 C
London
June 14, 2026
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের নির্বাহী চেয়ারম্যান হিসেবে দুই দিনের সফরে শুক্রবার সন্ধ্যায় টনি ব্লেয়ার ঢাকা আসেন।টনি ব্লেয়ারের লেবার পার্টির হয়ে ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।

বর্তমানে তিনি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের এক্সিকিউটিভ চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ২০১০ সালে স্ত্রী শেরি ব্লেয়ারকে নিয়ে ঢাকা সফর করেছিলেন ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী। এর আগে ২০০২ সালে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকায় এসেছিলেন।

এম.কে
০৪ মার্চ ২০২৩

আরো পড়ুন

ব্রেক্সিটের কালো ছায়া যুক্তরাজ্যের ড্যাফোডিল শিল্পে

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যে আশ্রয় আবেদনে ব্যাকলগঃ আরো তিন বছর হোটেলে রাখা হতে পারে আশ্রয়প্রার্থীদের

যুক্তরাজ্যের নর্থ্যাম্পটনে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে পড়ানোয় ইমামের বিরুদ্ধে অভিযোগ