TV3 BANGLA
বাংলাদেশ

ফ্যামিলি কার্ড কর্মসূচিঃ ৪ কোটি পরিবারকে মাসিক নগদ ও খাদ্য সহায়তার পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বাধীন সরকারের ঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিকে সামাজিক নিরাপত্তা খাতে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে তুলে ধরা হচ্ছে। ১৯ ফেব্রুয়ারি ২০২৬ সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা দেওয়া হবে, যা প্রচলিত অন্যান্য সামাজিক ভাতার তুলনায় অন্তত দ্বিগুণ। সরকার পর্যায়ক্রমে দেশের প্রায় ৪ কোটি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ফ্যামিলি কার্ড হবে একটি ডেটাবেসভিত্তিক ডিজিটাল পরিচয়পত্র, যার মাধ্যমে যোগ্য পরিবারগুলো নিয়মিত সরকারি আর্থিক অনুদান পাবে। কার্ডের অর্থ সরাসরি পরিবারের গৃহকর্ত্রী বা নারী সদস্যের হাতে পৌঁছে দেওয়া হবে, যা নারীর আর্থিক ক্ষমতায়ন নিশ্চিত করবে। তিনি স্পষ্ট করেন, বিদ্যমান বয়স্ক, বিধবা বা অন্যান্য সামাজিক ভাতা কর্মসূচি আগের মতোই চালু থাকবে।
সরকারি সূত্রে জানা গেছে, কার্ডধারী পরিবার প্রতি মাসে ২,০০০ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত নগদ সহায়তা পেতে পারে। পাশাপাশি চাল, ডাল, ভোজ্য তেল ও লবণের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বা বিনামূল্যে সরবরাহের পরিকল্পনাও রয়েছে। মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার মান স্থিতিশীল রাখাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সরকার তিন ধাপের পরিকল্পনা নিয়েছে। প্রথমে উপকমিটি চূড়ান্ত নীতিমালা ও ভাতার পরিমাণ নির্ধারণ করে প্রতিবেদন দেবে। দ্বিতীয় ধাপে ঈদুল ফিতরের আগে পাইলট প্রকল্প হিসেবে নির্বাচিত কয়েকটি এলাকায় তালিকাভুক্তি শুরু হবে। তৃতীয় ধাপে সফলতার ভিত্তিতে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এটি সম্প্রসারিত করা হবে। মাদারীপুরের শিবচরকে প্রাথমিক বাস্তবায়নের একটি সম্ভাব্য এলাকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আবেদন প্রক্রিয়াকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ভিত্তিক অনলাইন পোর্টাল চালুর পরিকল্পনা রয়েছে। নির্ধারিত ওয়েবসাইট বা অ্যাপ চালু হলে ঘরে বসেই আবেদন করা যাবে। আপাতত স্থানীয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয়ে যোগাযোগ রাখতে বলা হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুনঃ ফ্যামিলি কার্ড আবেদন লিংক�
নীতিনির্ধারকদের মতে, এটি দেশের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে আরও বিস্তৃত করবে। বিশেষ করে বেকার, দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলো নিয়মিত সহায়তার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহে সক্ষম হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘোষিত এই কর্মসূচি ইতোমধ্যে জনমনে ব্যাপক আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে এবং এটি সরকারের অন্যতম প্রধান নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

আরো পড়ুন

ভারত একটি ছাড়া বাকি সকল ভিসা খুলে দিলো বাংলাদেশীদের জন্য

ব্রিটে‌নে বাংলাদেশি বং‌শোদ্ভূত ব্রিটিশ সাইবার সন্ত্রাসীর প্যারোল প্রত্যাখ্যান

সিলেট সিটি নির্বাচনে আরিফুল হকের স্ত্রীকে নিয়ে আলোচনা