4 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশশীর্ষ খবর

বিশ্বসেরা গবেষকদের তালিকায় শাবিপ্রবির ২২৫ গবেষক

বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২২৫ জন গবেষক। সম্প্রতি প্রকাশিত অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স কর্তৃক প্রকাশিত র‍্যাংকিংয়ে বিশ্ব সেরাদের মধ্যে এ জায়গা করে নেন শাবিপ্রবির গবেষকরা।

জানা যায়, বিভিন্ন মানদণ্ড ও একাডেমিক অধ্যয়ন বিশ্লেষণ করে এ তালিকা প্রকাশ করে থাকে অ্যালপার ডগার। তালিকার সর্বশেষ সংস্করণে বিশ্বের ২১৮টি দেশের ২১ হাজার ৯৭৭ টি বিশ্ববিদ্যালয়ের ১৩ লাখ ৫১ হাজার ১৪ জন গবেষক স্থান পেয়েছেন। এতে শাবিপ্রবি থেকে স্থান পায় ২২৫ জন।

এ তালিকায় শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম ও বাংলাদেশে ৭০তম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, শাবিপ্রবি থেকে ২য় স্থানে এবং বাংলাদেশে ৯৪তম অবস্থানে রয়েছেন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. নরশাদ আলী, ৩য় অবস্থানে ও বাংলাদেশে ১৪৭তম স্থানে রয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আবু ইউসুফ।

প্রসঙ্গত, এডি সায়েন্টিফিক ইনডেক্স গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের ভিত্তিতে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের বিগত পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‍্যাংকিং প্রকাশ করে থাকে।

এম.কে
০৩ জুলাই ২০২৩

আরো পড়ুন

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করতে যাচ্ছেন

বঙ্গভবনে সাবেক প্রেসিডেন্ট হামিদের নারী ও ‘রঙমহল’ মিলিয়ে জৌলুস জীবনের ইতিহাস!

ধ্বংসের দোরগোড়ায় আরও এক মার্কিন ব্যাংক