19.9 C
London
October 1, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ব্রিটেনে অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসায় যে ৪ ধরনের আত্মীয় আবেদন করতে পারবেন

ব্রিটিশ সরকারের অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা ব্যবস্থায় নির্দিষ্ট চার ধরনের পারিবারিক সম্পর্কের ব্যক্তিদের স্পনসর করে যুক্তরাজ্যে আনা যেতে পারে। এই ভিসার আওতায় আবেদন করতে হলে আবেদনকারীকে নির্ধারিত সম্পর্কগুলোর যেকোনো একটির মধ্যে থাকতে হবে।

যুক্তরাজ্য সরকারের নির্দেশনা অনুযায়ী, অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ হিসেবে যুক্তরাজ্যে প্রবেশের অনুমতি বা থাকার অনুমতির জন্য আবেদনকারীকে স্পনসরের বাবা বা মা, দাদা-দাদি বা নানা-নানি, ছেলে বা মেয়ে, অথবা ভাই বা বোন হতে হবে।

অর্থাৎ, এই ভিসা ব্যবস্থার আওতায় চাচা, মামা, খালা, ফুফু, চাচাতো-মামাতো-খালাতো-ফুফাতো ভাই-বোন কিংবা শ্বশুরবাড়ির আত্মীয়রা সাধারণভাবে আবেদনকারী হিসেবে যোগ্য নন।

অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট রিলেটিভ ভিসা মূলত এমন প্রাপ্তবয়স্ক আত্মীয়দের জন্য, যাদের বয়স, অসুস্থতা বা প্রতিবন্ধকতার কারণে দীর্ঘমেয়াদি ব্যক্তিগত যত্ন প্রয়োজন এবং নিজ দেশে প্রয়োজনীয় পর্যায়ের যত্ন বা সহায়তা পাওয়া সম্ভব নয়।

তবে শুধু ব্রিটিশ নাগরিক বা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাসকারী ব্যক্তির বাবা-মা, দাদা-দাদি, নানা-নানি, সন্তান কিংবা ভাই-বোন হলেই এই ভিসা পাওয়া নিশ্চিত নয়। আবেদনকারীকে তার প্রয়োজনীয় ব্যক্তিগত যত্নের বিষয়টি এবং নিজ দেশে সেই প্রয়োজনীয় যত্ন পাওয়ার সুযোগ না থাকার বিষয়টিও প্রমাণ করতে হয়।

যুক্তরাজ্য সরকারের নিয়ম অনুযায়ী, আবেদনকারীর সঙ্গে স্পনসরের পারিবারিক সম্পর্ক এবং তার নির্ভরশীলতার প্রকৃতি—দুই বিষয়ই আবেদন বিবেচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

এদিকে, পারিবারিক ভিসার ক্ষেত্রে ইংরেজি ভাষার পরীক্ষার কিছু ছাড়ের বিষয়েও যুক্তরাজ্য সরকার বিভিন্ন শ্রেণির আবেদনকারীর কথা উল্লেখ করেছে। এর মধ্যে রয়েছে শিশু, ৬৫ বছর বা তার বেশি বয়সী আবেদনকারী, যুক্তরাজ্যে কোনো আত্মীয়ের কাছ থেকে যত্ন নেওয়ার জন্য আসা প্রাপ্তবয়স্ক এবং নির্দিষ্ট শারীরিক বা মানসিক অবস্থার কারণে ইংরেজি ভাষার শর্ত পূরণে অক্ষম ব্যক্তিরা।

সূত্রঃ যুক্তরাজ্য সরকারের নির্দেশনা ও লেজিট. এনজি

এমকে

আরো পড়ুন

লাল তালিকা থেকে মুক্তি পেলো ১১ দেশ

অনলাইন ডেস্ক

লকডাউনে পার্টি: এমপিদের কঠিন জেরায় বরিস জনসন

যুক্তরাজ্যে একটি মিথ্যা ফোনেই তোলপাড়ঃ তদন্তে ফাঁস হলো পুরো প্রতারণা