30.7 C
London
August 12, 2026
TV3 BANGLA
শীর্ষ খবরস্পোর্টস

ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল। রোববার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ফাইনালে ভারতকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হয়।

টারইব্রেকারে বাংলাদেশের গোলরক্ষক ইয়ারজান বেগম ভারতের তিনটি শট ঠেকিয়ে দিলে জয়ের উল্লাসে মাতে লাল সবুজের দল।

প্রথমার্ধে ভারত ১-০ গোলে এগিয়ে ছিল। ৭০ মিনিটে বাংলাদেশের মরিয়ম বিনতে আন্না গোল করে খেলায় সমতা ফেরান। কোনো দল আর গোল করতে না পারায় নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ১-১ এ।

নির্ধারিত সময়ের খেলা ১-১ থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়।

এম.কে
১০ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

নিউজ ডেস্ক

সাধারণ সর্দিও হতে পারে ওমিক্রনের লক্ষণ!

অ্যাসাইলামপ্রার্থীদের প্রবেশ ঠেকাতে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক