২০২৪ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো ভারতে প্রকাশ্যে আসতে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৫ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ওই অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক রোডম্যাপ তুলে ধরবেন। একই সঙ্গে বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও তিনি বক্তব্য রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২০২৪ সালে ক্ষমতা হারানোর পর শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। এরপর এই প্রথম তিনি কোনো প্রকাশ্য অনুষ্ঠানে রাজনৈতিক বক্তব্য দিতে যাচ্ছেন, যা দেশ-বিদেশের রাজনৈতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে, ২০২৬ সালের সাধারণ নির্বাচনের পর বাংলাদেশে বর্তমানে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব পালন করছে। এই নতুন রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনার বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্টের এই ভার্চুয়াল বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তার ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান, দলীয় কৌশল এবং বাংলাদেশে ফেরার পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। তবে তার বক্তব্যে ঠিক কী থাকবে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্রঃ ইন্ডিয়া টু’ডে
এম.কে

