19.7 C
London
September 26, 2026
TV3 BANGLA
আন্তর্জাতিকফিচার

মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পানঃ নেশায় বেহুঁশ হয়ে পড়ল বানর

ভারতের ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে একটি মদের দোকানে ঢুকে বোতল থেকে মদ পান করে ঘুমিয়ে পড়েছে একটি বানর। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাঁচির ওরমানঝি ব্লক চৌক এলাকার একটি ওয়াইন শপে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়। ভারতের ‘দ্য স্টেটসম্যান’, ‘ইন্ডিয়া টুডে’সহ একাধিক সংবাদমাধ্যমও ঘটনাটি প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বানরটি হঠাৎ করে দোকানের ভেতরে ঢুকে পড়ে। প্রথমে দোকানের কর্মীরা সেটিকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় বানরটি আক্রমণাত্মক আচরণ করে এবং দোকানের এক কর্মীকে কামড় দেয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরপর দোকানের ভেতরে থাকা একটি মদের বোতল বানরটি হাতে তুলে নেয়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, সেটি বোতল থেকে মদ পান করে। মদ পান করার কিছুক্ষণ পর বানরটি দোকানের ভেতরেই শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়।

ঘটনাটি দেখতে দোকানের সামনে স্থানীয়দের ভিড় জমে যায়। উপস্থিত লোকজন মোবাইল ফোনে বানরটির মদ পান ও পরে ঘুমিয়ে পড়ার দৃশ্য ধারণ করেন। সেই ভিডিও পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতের ‘ইন্ডিয়া টুডে’ জানিয়েছে, ঘটনাটি রাঁচির ওরমানঝি এলাকার ব্লক চৌকের একটি মদের দোকানে ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, মদ পান করার পর বানরটি দোকানের ভেতরে ঘুমিয়ে পড়ে এবং পরে তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

‘দ্য স্টেটসম্যান’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বানরটিকে নিরাপদে দোকান থেকে সরিয়ে নেওয়ার জন্য উদ্ধারকারী দল কাজ করে। স্থানীয়দের ভিড়ের মধ্যেই প্রাণীটিকে নিরাপদে উদ্ধারের চেষ্টা চালানো হয়।

অন্যদিকে ‘নিউজ৯লাইভ’-এর প্রতিবেদনে বলা হয়েছে, দোকানের কর্মীদের বক্তব্য অনুযায়ী বানরটি এর আগেও ওই এলাকায় ফেলে দেওয়া বোতল থেকে মদের অবশিষ্টাংশ চেটে খেতে দেখা গিয়েছিল। তবে দোকানে ঢুকে সরাসরি বোতল থেকে মদ পান করার ঘটনা এবারই প্রথম বলে কর্মীরা জানিয়েছেন।

ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বানরটিকে মদের দোকানের ভেতরে পড়ে থাকতে দেখা যায়।

সূত্রঃ ইন্ডিয়া টু’ডে

এমকে

আরো পড়ুন

ইরানের একজন ‘শ্রদ্ধেয়’ নেতার সঙ্গে আলোচনা চলছেঃ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা ইতিবাচক হয়েছেঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের ইসলামবিদ্বেষ নিয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান