15.3 C
London
September 8, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

মিরপুরে শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী

রাজধানীর পল্লবীতে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসা আক্তারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি মিরপুরের পল্লবীতে রামিসার বাসভবনে পৌঁছান।

সচিবালয়ে চলমান মন্ত্রিসভার জরুরি বৈঠক শেষে প্রধানমন্ত্রী সরাসরি নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে মিরপুর পল্লবীতে ছুটে যান। সেখানে তিনি রামিসার শোকার্ত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারকে গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান। প্রধানমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত অবগত হন এবং দোষীদের কঠোর বিচারের আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ সেকশনের একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মিরপুরের সাধারণ মানুষ বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচিও পালন করেছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার আশার আলো হিসেবে দেখছেন। তারা আশা করছেন, সর্বোচ্চ পর্যায়ের এই হস্তক্ষেপে মামলাটির বিচারকাজ দ্রুত সম্পন্ন হবে এবং শিশু রামিসা হত্যার নেপথ্যে থাকা অপরাধীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

এম.কে

আরো পড়ুন

দেশেই আছেন সাবেক এসবি প্রধান মনিরুল, আত্মসমর্পণেও রাজি

প্রথম দফায় ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওকাণ্ডে নতুন মোড়, দ্বিতীয় স্ত্রী দাবি তরুণী ও পরিবারের—তবু কাটছে না রহস্য