TV3 BANGLA
আন্তর্জাতিক

‘যা আসছে তা কেউ থামাতে পারবে না’, অদ্ভুত ছবি শেয়ার দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের একটি অদ্ভুত ছবি পুনরায় শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিশ্ব শিগগিরই বুঝতে পারবে’ এবং ‘যা আসছে তা কেউ থামাতে পারবে না’।

ছবিতে দেখা যায়, ট্রাম্প পৃথিবীর পটভূমিতে দাঁড়িয়ে আছেন। স্বর্গীয় আলো দেখছেন। তিনি তার হাত তুলে উপরের দিকে তাকাচ্ছেন।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এই পোস্টটি করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসত ২০টিরও বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সূত্রঃ তাস

এম.কে
৩১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

বিক্ষোভের মুখে দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন প্রত্যাহার

ট্রাম্পের হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, গালিবাফের সতর্কবার্তাঃ “পুরো অঞ্চল জ্বলে উঠবে”

নিউজ ডেস্ক

প্রতিকূল আবহাওয়ার মধ্যেও রেকর্ড ফলনঃ কৃষিতে সাফল্যের নতুন অধ্যায় ফিলিস্তিনে

নিউজ ডেস্ক