9.7 C
London
October 25, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে ক্লিনিক্যালি ডেড থাকার পর জেগে উঠলেন এক নারী

চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তিনি মৃত। ‘ক্লিনিক্যালি ডেড’ থাকার ৪০ মিনিট পর চোখ মেলে তাকান। অস্বাভাবিক এইা ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের নর্থ ইয়র্কশায়ারে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মেট্রোর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ব্রিটিশ ওই নারীর নাম ক্রিস্টি বোরটেফট। তিন সন্তানের এই মাকে হঠাৎ অচেতন অবস্থায় সোফায় পাওয়া যায়। ‘মৃত’ ঘোষণার পরও ডাক্তাররা চেষ্টা চালিয়ে যান। প্রায় ৪০ মিনিট পর চোখ খুলে তাকান তিনি। জানান এই সময়ে তার অভিজ্ঞতার কথা।

জেগে ওঠার পর তাকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় পাওয়া যায়। তার ভাইটালগুলোও ঠিকঠাক কাজ করছিল বলে জানান চিকিৎসকরা।

ক্রিস্টি বলেন, তিনি অচেতন অবস্থায় তার বন্ধুকে দেখতে পান। সে তাকে বলছিল যে তাকে ফিরে যেতে হবে। কিন্তু ক্রিস্টি বলছিলেন তার শরীর ভেঙে পড়ছে। তার ফিরে যাওয়া সম্ভব না। তবে বন্ধু বারবার তাকে জোর করছিল। এবং একটা সময় চোখ খুলে সব দেখতে পান তিনি।

সূত্রঃ দ্য মেট্রো

এম.কে
২৯ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

বৈরি আবহাওয়ার মুখে যুক্তরাজ্য

অনলাইন ডেস্ক

লন্ডনগামী ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতঃ নয়জনের অবস্থা আশঙ্কাজনক, দুইজন গ্রেপ্তার

পাঁচ সপ্তাহ বয়সে ‘খারাপভাবে’ কোভিড আক্রান্ত হয়েছিল প্রধানমন্ত্রীর মেয়ে রোমি