26.8 C
London
August 17, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যুক্তরাজ্যে মাত্র ১ পাউন্ডে পরিবারের খাবারঃ নতুন অফার চালু করল আইসল্যান্ড

গ্রীষ্মকালীন স্কুল ছুটিতে পরিবারের খাদ্য ব্যয় কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যের সুপারমার্কেট চেইন আইসল্যান্ড। ‘হলিডে হেলপার্স’ কর্মসূচির আওতায় ক্রেতারা মাত্র ১ পাউন্ডে নাস্তা, দুপুরের খাবার কিংবা স্ন্যাকসের জন্য একাধিক পণ্যের বান্ডেল কিনতে পারবেন। অফারটি মরিসনস, আলদি বা লিডলের নয়; এটি আইসল্যান্ড এবং দ্য ফুড ওয়্যারহাউসের বিশেষ প্রচারণা।

এই কর্মসূচিতে প্রতি দুই দিন পরপর নতুন বান্ডেল চালু হচ্ছে এবং অনলাইন ক্রেতাদের জন্য অফারটি ২১ আগস্ট পর্যন্ত চলবে। প্রথম ধাপে ১ পাউন্ডে এক কার্টন দুধের সঙ্গে কেলগস কোকো পপস অথবা কর্নফ্লেক্সের একটি প্যাকেট বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার ও বৃহস্পতিবারের মধ্যাহ্নভোজের বান্ডেলে একটি পাউরুটি, ডেলি মাংস, একটি স্ন্যাকস এবং একটি পানীয় মিলবে মাত্র ১ পাউন্ডে। আইসল্যান্ডের দাবি, এই অফারে ক্রেতারা সর্বোচ্চ ৩.৪৫ পাউন্ড পর্যন্ত সাশ্রয় করতে পারবেন।

২১ আগস্ট শেষ দিনের স্ন্যাকস বান্ডেলে রাখা হয়েছে একটি প্রিঙ্গলস, একটি সাওয়ার প্যাচ কিডস মিষ্টি এবং ১.২৫ লিটারের একটি পেপসি। এই প্যাকেজে সর্বোচ্চ ৪.৪০ পাউন্ড পর্যন্ত সাশ্রয়ের সুযোগ থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গ্রীষ্মকালীন ছুটিতে শুধু আইসল্যান্ড নয়, আরও কয়েকটি সুপারমার্কেটও পরিবারগুলোর জন্য বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচি চালু করেছে। মরিসনস ও কেলগস যৌথভাবে মরিসনস ক্যাফেতে শিশুদের জন্য বিনামূল্যে সকালের নাস্তার ব্যবস্থা করেছে, যেখানে কোনো প্রাপ্তবয়স্কের খাবার কেনা বাধ্যতামূলক নয়।

আসদার অংশগ্রহণকারী ক্যাফেগুলোতে শিশুদের জন্য ১ পাউন্ডের খাবারের ব্যবস্থা রয়েছে এবং একাধিক সন্তান থাকলেও প্রত্যেকের জন্য একই সুবিধা প্রযোজ্য। অন্যদিকে টেসকো ক্যাফে ও কফি শপে কোনো প্রাপ্তবয়স্ক নির্ধারিত পণ্য কিনলে শিশুদের জন্য বিশেষ খাবারের অফার দেওয়া হচ্ছে।

যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এসব উদ্যোগকে গ্রীষ্মকালীন ছুটিতে পরিবারগুলোর খাদ্য ব্যয় কমাতে বড় ধরনের সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে

আরো পড়ুন

যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে আবারও বর্ডার ফোর্সের ধর্মঘটের ডাক

আগস্টে যুক্তরাজ্যের হাই স্ট্রিটে বন্ধ হচ্ছে সুপারড্রাগ, পাউন্ডল্যান্ডসহ একাধিক জনপ্রিয় স্টোর

রুয়ান্ডা বিল যুক্তরাজ্যের সমস্যা আমাদের নয়ঃ রুয়ান্ডার প্রেসিডেন্ট