18.8 C
London
July 21, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

যুক্তরাজ্যের স্কুলবাসের লাগেজ বাক্সে অভিবাসী

ফ্রান্স থেকে ফেরা যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের একটি স্কুলের গাড়ির লাগেজের বাক্সে দুইজন অভিবাসন প্রত্যাশীর সন্ধান পাওয়া গিয়েছে৷ পুলিশের ধারণা, এই দুই অভিবাসী অনিয়মিত পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন৷

৩৬ জন স্কুল শিক্ষার্থী নিয়ে দুইদিনের সফরে ফ্রান্স গিয়েছিল গাড়িটি৷ শনিবার যুক্তরাজ্যে ফেরার পর লাগেজের বক্সে অভিবাসীদের দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়৷

নিজের সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়া এক মা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘‘ আমি একজন লোককে দেখেছি তার মাথা হুডি দিয়ে ঢাকা ছিল৷ আমার মনে হয়, দুইজন পুরুষ ছিলেন৷’’

তিনি বলেন, দেখে মনে হয়েছে তাদের বয়স ২০ তেকে ৩০ বছরের মধ্যে৷ ঘটনার বিষয়ে পুলিশ জানায়, তাদেরকে শনিবার স্থানীয় সময় বিকেলে এই বিষয়ে খবর দেওয়া হয়৷

এদিকে বিবিসির পক্ষ থেকে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে যোগাযোগ করা হলে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি৷ তবে দপ্তর থেকে বলা হয়, ‘‘অনিয়মিত পথে অভিবাসন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করছে সরকার৷’’

সূত্রঃবিবিসি

এম.কে
১৫ ফেব্রুয়ারি ২০২৪

আরো পড়ুন

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ব্রিটিশ সরকারকে তুলোধুনো করলেন ব্যারোনেস সাঈদা ওয়ারসি

অনলাইন ডেস্ক

যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য সুখবর দিলো ‘ভিএফএস গ্লোবাল’

ব্রিটিশ বিজ্ঞানীর নথি ফাঁস: হাসপাতালে ভর্তির ঢল থামাতে বিধিনিষেধ কঠোরের পরামর্শ

অনলাইন ডেস্ক