11.7 C
London
February 11, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

রাজনীতিতে কিছু পুরুষ “পশুর মতো আচরণ করে”: সুয়েলা ব্র্যাভারম্যান

অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্র্যাভারম্যান বলেছেন, রাজনীতিতে কিছু পুরুষ “পশুর মতো আচরণ করে”।

 

বিবিসির ওমেনস আওয়ারের সাথে কথা বলার সময় মিসেস ব্র্যাভারম্যান বলেন, সমস্যাটি সমাজে বিস্তৃত এবং “নৈতিক মান” নিয়ে আলোচনা হওয়া দরকার।

 

একজন মন্ত্রী অপর এক সহকর্মী টোরি এমপিকে কমন্স চেম্বারে পর্ন দেখার জন্য অভিযুক্ত করা প্রসঙ্গে এ মন্তব্য করেন মিসেস ব্র্যাভারম্যান।

 

প্রাক্তন মন্ত্রী ব্যারনেস নিকি মরগান ঘটনাটিকে হতবাক করার মতো বলে বর্ণনা করেন এবং বলেন, অন্য কোনো কাজের যায়গায় কেউ একই কাজ করতো তবে তাকে অবশ্যই চাকরি হারাতে হতো।

 

তিনি বলেন, সংসদ সদস্যদের অবস্থা ভিন্ন। তাদের কোনও কর্মসংস্থান চুক্তি নেই। কেউ তাদের কাছ থেকে তাদের কাজ কেড়ে নেবে না। এটি এমপিদের অজেয়তার অনুভূতি দেয়।

 

মঙ্গলবার রাতে এক সভায় টরি এমপি কমন্সে পর্নোগ্রাফি দেখেন বলে অভিযোগ ওঠে।

 

সরকারের চিফ হুইপ ক্রিস হিটন-হ্যারিস বিষয়টি খতিয়ে দেখেছেন। এখন এটি সংসদের অভিযোগ স্কিমে (ICGS) উল্লেখ করেছেন।

 

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, কর্মক্ষেত্রে পর্নোগ্রাফি দেখা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য এবং সঠিক পদক্ষেপ নেওয়া উচিত।

 

২৯ এপ্রিল ২০২২
এনএইচ

আরো পড়ুন

যুক্তরাজ্যে জবরদস্তি শ্রমের সংজ্ঞায় হোম অফিসের সীমাবদ্ধতা অবৈধ ঘোষণা করল হাইকোর্ট

যুক্তরাজ্যে ব্যাপক সংঘর্ষ গ্রেফতার ৯০

যুক্তরাজ্যে স্কেল-আপ ভিসা একটি আকর্ষণীয় অভিবাসন ব্যবস্থা