TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

রাশিয়ার হুমকিতে প্রিন্স হ্যারি বললেন, ‘আবার সামরিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত’

প্রিন্স হ্যারি বলেছেন, রাশিয়ার হুমকির মুখে প্রয়োজন হলে তিনি আবার ব্রিটিশ সামরিক বাহিনীতে যোগ দিতে প্রস্তুত। সম্প্রতি ইউক্রেনের লভিভ শহরে আহত সৈন্যদের সঙ্গে দেখা করার সময় তিনি এক পডকাস্টে এ কথা জানান।

টেলিগ্রাফের ‘ইউক্রেন: দ্য লেটেস্ট’ পডকাস্টে হ্যারি বলেন, “প্রয়োজন হলে আমি শতভাগ প্রস্তুত। দেশের সেবায় আবার যোগ দেব সহকর্মী ভেটেরান ও সার্ভিস পারসোনেলদের সঙ্গে।” তিনি আরও বলেন, “আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। যারা দেশসেবা করেছেন, তাদের আবার সেবা করার জন্য প্রস্তুত থাকা উচিত।”

হ্যারি বলেন, ব্রিটেন যদিও সরাসরি গোলাবর্ষণ বা রকেট হামলার মুখে নেই, তাই বলে যুদ্ধে নেই এমন নয়। ইউক্রেন থেকে বিশ্বের অনেক কিছু শেখার আছে বলেও তিনি মন্তব্য করেন।

এই মন্তব্যের কয়েক সপ্তাহ আগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করেছিলেন যে, রাশিয়ার সামরিক সক্ষমতা বাড়ছে এবং ১০০০ দিনের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হতে পারে। সরকার ‘বি রেডি’ ক্যাম্পেইনে সাধারণ মানুষকে তিন দিনের খাবার-পানি ও অন্যান্য জরুরি সরঞ্জাম মজুত রাখার পরামর্শ দিয়েছে।

হ্যারি এর আগে আফগানিস্তানে দুইবার মিশনে গিয়েছিলেন এবং ১০ বছর সেনাবাহিনীতে চাকরি করেছেন। লভিভে আহত সৈন্যদের তিনি বলেছিলেন, “তোমরা যুদ্ধ জিতবে।”

সূত্রঃ মিরর

এমকে

আরো পড়ুন

করোনাকালে যুক্তরাজ্যে অ্যালকোহলজনিত মৃত্যু সর্বকালের সর্বোচ্চ

নিউজ ডেস্ক

‘মন্ত্রীসভায় ইসলামফোবিয়ার স্থান নেই’: গনির পক্ষে মন্ত্রীরা

যুক্তরাজ্যের প্রথম নিরাপদ মাদক সেবন কেন্দ্র চালু