TV3 BANGLA
বাংলাদেশ

রেললাইনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল রিকশাচালকের

বাংলাদেশে রেললাইনে অসচেতন আচরণের আরেকটি মর্মান্তিক পরিণতি দেখা গেল। যাত্রী নামিয়ে দেওয়ার পর রেললাইনে সেলফি তুলতে গিয়ে দ্রুতগতির ট্রেনের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।

 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিরাপত্তা ও সচেতনতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দেশের একটি গ্রামের রেললাইনে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় নিহত হন মোহি উদ্দিন (৩২)। তিনি পেশায় রিকশাচালক। স্থানীয় সূত্র জানায়, সকালে কাজের জন্য তিনি বাগমারা এলাকায় যান। যাত্রী নামিয়ে দেওয়ার পর তিনি কাছাকাছি রেললাইনে যান এবং সেখানে একটি সেলফি তোলেন।

ঘটনার আগে তোলা একটি ছবি ইতোমধ্যে সামনে এসেছে, যেখানে মোহি উদ্দিনকে রেললাইনের ওপর অবস্থান করে সেলফি তুলতে দেখা যায়। ছবিটি তোলার কিছুক্ষণের মধ্যেই একটি দ্রুতগতির ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি সেলফিটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সময় তিনি রেললাইনের ওপর বসে মোবাইল ফোনে কথা বলছিলেন বলেও জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে গভমেন্ট রেলওয়ে পুলিশের লাকসাম শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, চলন্ত ট্রেনের ধাক্কায় মোহিউদ্দিনের মৃত্যু হয়েছে এবং পরে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। তিনি রেললাইনে অবস্থানকালে মোবাইল ফোনে কথা বলছিলেন বলেও নিশ্চিত করেন।

এই দুর্ঘটনা আবারও প্রমাণ করল, রেললাইন কোনোভাবেই ছবি তোলা বা সময় কাটানোর স্থান নয়। সামান্য অসতর্কতা মুহূর্তেই কেড়ে নিতে পারে একটি প্রাণ।

সূত্রঃ ম্যানচেস্টার ইভিনিং নিউজ

এম.কে

আরো পড়ুন

তফসিল ঘোষণা আজ সন্ধ্যায়ঃ নির্বাচন ১২ ফেব্রুয়ারি

পালিয়ে গেলেন শেখ হাসিনা, উনি তো কিছুই বলে গেলেন না

আন্দোলনকারীদের দখলে গণভবন