13.2 C
London
October 12, 2026
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

লন্ডনে ডেলিভারি রাইডারদের বিরুদ্ধে অভিযান শুরু

ডেলিভারি রাইডারদের প্রতিনিধিত্বকারী ইউনিয়ন আইডব্লিউজিবি বলেছে, ডেলিভারু এবং জাস্ট-ইট এর মতো কোম্পানি যেভাবে মজুরী দেয়, তার কারণেই বিপদজনক গতিতে এবং অনেক সময় মানুষের পায়ে হাঁটার রাস্তায় সাইকেল চালিয়ে ডেলিভারি দিতে যায় এসব রাইডার।

ডেলিভারি রাইডাররা ঘণ্টার হিসাবে মজুরি পায়না, পায় প্রতি ডেলিভারি হিসাবে। ফলে যত বেশী ডেলিভারি দেয়া যায় ততো বেশী উপার্জন সম্ভব। একারণেই বিপদজনক গতিতে অনেক ডেলিভারি রাইডার সাইকেল চালায়। কিন্তু সাইকেল চালাতে গিয়ে আইন ভঙ্গ করা বিপদজনক হতে পারে।

সিটি অফ লন্ডন পুলিশ এখন আইন ভঙ্গকারী ই-বাইকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে।

দ্রুত গতিতে চালানোর উদ্দেশ্যে ই-বাইক মোডিফাই করা অপরাধ নয়, যদি তা ব্যাক্তি মালিকানাধীন জায়গায় চালানোর জন্য হয়ে থাকে। জনগণের ব্যবহারের রাস্তায় চালানোর জন্য ই-বাইক মোডিফাই করা বৈধ নয়।

জাস্ট ইট, ডেলিভারু এবং উবার-ইটস বিবিসিকে জানিয়েছে, তারা আইন ভঙ্গ করাকে সমর্থন করেনা, উৎসাহিতও করেনা। তারা নিরাপদে সাইকেল চালানোর প্রশিক্ষণ দিয়ে থাকে এবং বিপদজনকভাবে সাইকেল চালানোর অভিযোগগুলো তারা তদন্ত করে দেখছে।

এম.কে
০২ অক্টোবর ২০২৪

আরো পড়ুন

জার্মান সাবেক গোয়েন্দাপ্রধানের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগঃ ব্রিটিশ গোপন তথ্য ফাঁসের আশঙ্কা

যুক্তরাজ্যে পানির সংকট চরমে, হোসপাইপ নিষেধাজ্ঞার হুমকি থেমস ওয়াটারের

পূর্ণিমার চাঁদেই নির্ধারিত ইস্টারের তারিখঃ যুক্তরাজ্যে ২ এপ্রিল পিংক মুন, ৫ এপ্রিল উৎসব