5.2 C
London
March 20, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

লেবাননে চিকিৎসক ও খাদ্য পাঠাচ্ছে বাংলাদেশ

বৈরুতে বিস্ফোরণের দৃশ্য। ছবি: সংগৃহীত

টিভিথ্রি ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণের পর লেবাননের রাজধানী বৈরুতে সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও চিকিৎসক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বিস্ফোরণে আহত বাংলাদেশিদের চিকিৎসাসহ সার্বিক সহযোগিতার জন্য লেবানন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানানো হয়, জরুরি ভিত্তিতে লেবাননকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ।

বুধবার (৫ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ছারবেল ওহেবিকে ফোন করে সে দেশে বিস্ফোরণে হতাহত ব্যক্তিদের ব্যাপারে সহানুভূতি জানান। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে লেবাননকে সহায়তার বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার বৈরুতের বন্দরের কাছে শক্তিশালী বিস্ফোরণে চারজন বাংলাদেশি মারা গেছেন। এতে বাংলাদেশ নৌবাহিনীর ২১ সদস্যসহ ৯৯ জন বাংলাদেশি আহত হয়েছেন। সে দেশে অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিজয়’–এর ক্ষতি হয়েছে।

পোর্ট অব বৈরুতের একটি গুদামে এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ১৩৫ জনের মৃত্যুর তথ্যের বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত চার হাজারের বেশি মানুষ।

বিস্ফোরণে রাজধানী ও আশপাশ এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। বিস্ফোরণে ঘরবাড়ি হারিয়েছে ৩ লাখের বেশি মানুষ। ক্ষতির পরিমাণ ৩০০ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার।

৬ আগস্ট ২০২০

আরো পড়ুন

ষড়যন্ত্রকারীরা প্রশিক্ষিত শুটার নিয়ে মাঠে নেমেছে, তিন দলকে প্রধান উপদেষ্টা

খালেদা জিয়াকে সম্ভাষণ জানালেন ড. ইউনূস, সেনাকুঞ্জের অনুষ্ঠানে তারেক রহমানকেও দাওয়াত

পাচারের টাকায় যুক্তরাজ্যে সম্পদের পাহাড় শেখ পরিবার ও দোসরদের